We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.
২ মাস বয়সী, ৪ সপ্তাহ
২ মাস বয়সী, চতুর্থ সপ্তাহ
কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে
এই বয়সে শিশুদের কিছু পড়িয়ে শোনালে অনেক
কাজে দেয়। আপনার কথা শুনলে এটি তাকে শ্রবণে এবং ভাষার তাল ধরতে সাহায্য করবে।
বিভিন্ন সুরে কথা বলা ও গান গাওয়া শিশুদের মনোযোগ বাড়িয়ে দেয়। আপনি যখন তাকে কিছু
পড়ে শোনান, যদি সে মনোযোগ হারায় বা অন্যদিকে তাকায় তাহলে ভিন্ন কিছু চেষ্টা করুন।
তার প্রতিক্রিয়া থেকে ইঙ্গিত খুঁজে নিন। আপনার শিশুকে পড়ে শোনানোর অনেক বই খুঁজে
পাবেন। বড় কোন ছবি ও সংক্ষিপ্ত লেখার বইগুলো নির্বাচন করুন যা তার কাছে বোধগম্য
হবে। এই সময়ে কোন নির্দিষ্ট বয়স নির্দেশিকা অনুসরণ করা দরকার নেই। বড় বাচ্চাদের
জন্য তৈরি বইগুলো আপনার শিশুরও কাজে আসতে পারে যদি তার উজ্জ্বল ও স্পষ্ট কোন ছবি
দেখার ক্ষমতা থাকে।
কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে
আপনার শিশু থাকাকালীন সময়ে সবাই সবসময় ভিন্ন
ভিন্ন মতামত প্রদর্শন করবেঃ “তাকে গরম কোন কাপড় পরানো উচিত না?” “সে ঠিকমত বেড়ে
উঠবে না যদি তাকে শক্ত খাবার না খাওয়ান” “তার দাঁতের মাড়িতে মধু কেন ব্যবহার করছেন
না?” এসব পরামর্শ সঠিক হোক কিংবা ভুল, এটি আপনার কাছে নিছক একটি বিরক্তিকর জিনিস।
কিভাবে এটি মোকাবেলা করা উচিত? প্রথমত কোন
পরামর্শ গুরুত্ব সহকারে শোনার দরকার নেই। আপনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও
অন্যান্য লোকজনের কাছ থেকে পরামর্শ নেওয়া আপনার নিজের আত্মবিশ্বাস অবনমিত করতে
পারে। তাই আপনার নিজের যেটা ভাল মনে হয় তা করুন।
কারো উদ্দেশ্যপ্রণোদিত পরামর্শগুলো লক্ষ্য
করুন। সবাই শিশুদের প্রতি আকৃষ্ট হয় তাই সহায়ক বিবেচনা করে সবাই ভিন্ন ভিন্ন কথা
বলে। এর উত্তরে বলুন “আপনাকে ধন্যবাদ” অথবা “আমি চিন্তা করব এই বিষয়ে”। শিশুর দাদা-দাদীর উপদেশ
ও কথাগুলো পরিচালনা করার উপায় হচ্ছে, তাঁদেরকে বলুন “ধন্যবাদ, মা, দেখি আগে
ডাক্তার কি বলে”।
শিশু যখন অসুস্থ তাকে অঙ্গমর্দন করা কি উচিত?
প্রাপ্তবয়স্কদের মত শিশুরাও ঠাণ্ডা ও জ্বরের
সময় শরীরে ব্যথা অনুভব করে। তাই মৃদু অঙ্গমর্দন শিশুর অস্বস্তি হ্রাস করতে সাহায্য
করতে পারে।