We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.
শেয়াল ও কাকের গল্প
শেয়াল ও কাকের গল্প
এক দিন একটা কাক খাবারের আশায় অনেক্ষন ধরে আকাশে উড়ছিল। হটাৎ একটা বাচ্চার হাতে এক টুকরো রুটি দেখতে পেয়ে সেটা ছিনিয়ে নিলো। কিছুদূর গিয়ে একটা গাছের ডালে বসে সে ভাবলো, "এবার রুটিটা আরাম করে খাওয়া যাক।"
এদিকে একটা চতুর শেয়াল দূর থেকে কাককে লক্ষ্য করছিলো। কাকের পেছনে গিয়ে গাছের নিচে বসে সে ভাবতে লাগলো, "কাকের মুখ থেকে রুটিটা আমায় ছিনিয়ে নিতেই হবে।" তখন সে বললো, "সুপ্রভাত, কাকরানি তুমি কেমন আছো?" কাক কোনো উত্তর দিলো না। শেয়াল আবার বললো, "আজ তোমায় খুব সুন্দর দেখাচ্ছে কাকরানি। কতদিন যে তোমার গান শুনি না। আজ আমায় একটা গান শোনাবে? তোমার গান শুনে আমি বলে দিতে পারি যে তুমি এই বনে পাখিদের রাণী।"
শেয়ালের প্রশংসা শুনে বোকা কাক ভাবলো, "সত্যিই তো, আমি যদি পাখিদের রাণী হয় তবে গান গেয়ে এখুনি তা আমায় প্রমান করতে হবে।" এই ভেবে গান গাইবার জন্য সে যেই দুই ঠোঁট ফাঁক করেছে তক্ষুনি রুটির টুকরোটা নিচে পরে গেলো। চতুর শেয়াল রুটিটা নিয়ে মনের আনন্দে বনের মধ্যে উধাও হয়ে গেলো।
দুষ্টু লোকের মিষ্টি কোথায় ভুলতে নেই।