We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.
ভাল্লুক এবং দুই বন্ধু
ভাল্লুক এবং দুই বন্ধু
এক গ্রামে তানভীর ও আদিল নামে দুই বালক বাস করতো। দুজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। তারা একটা জঙ্গলের ভেতর দিয়ে অন্য গ্রামে যাচ্ছিলো। হটাৎ তারা দেখতে পেলো একটা মোটা কালো ভাল্লুক তাদের দিকেই এগিয়ে আসছে। তাই দেখে দুজনেই খুব ভয় পেয়ে গেলো। আদিল তাড়াতাড়ি দৌড়ে একটি গাছে উঠে গেলো। কিন্তু তানভীর গাছে উঠতে জানতো না। সে ভাবলো কি করা যায়। তার খুব বুদ্ধি ছিল। সে জানতো বন্য ভাল্লুক মৃত মানুষকে ছোঁয় না। এই ভেবে সে লম্বা হয়ে মাটিতে শুয়ে চোখ বুজে শুয়ে পড়লো ও নিশ্বাস বন্ধ করে রাখলো।
ভাল্লুক তানভীরের কাছে এসে তার মুখ কান সব শুকতে লাগলো। "আরে এতো মরা মানুষ, একে খাওয়া যাবে না"- এই ভেবে সে চলে গেলো। ভাল্লুক চলে যাবার পর আদিল গাছ থেকে নেমে এলো। তানভীরের কাছে এসে সে জিজ্ঞাসা করলো,"বন্ধু ভাল্লুক তোমার কানে কানে কি বলে গেলো ?" তানভীর সমুচিত জবাব দিলো, " তোমার মতো স্বার্থপর বন্ধুর কাছ থেকে সব সময় দূরে থাকার জন্য ভাল্লুক আমায় সাবধান হতে বলে গেলো।"
বিপদেই প্রকৃত বন্ধু চেনা যায়।