We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.
তিন ধূর্ত
তিন ধূর্ত
কোনো এক গ্রামে মিত্রশর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। এক যজমান তাকে একটি ছাগল দান করলে তিনি সেই ছাগলটি কাঁধে নিয়ে বাড়ি ফিরছিলেন।
রাস্তায় তিন বন্ধু দিয়ে ছিল ও তারা খুব ধূর্ত ছিল। তিনজনের ছাগলটির ওপর খুব লোভ হলো। ছাগলটিকে পাবার জন্য তারা এক ফন্দি বার করলো।
প্রথম একজন তার সামনে এসে বললো , ছি ছিঃ আপনি কি বোকা একটা রাস্তার কুকুরকে নিজের কাঁধে যত্নে বয়ে নিয়ে যাচ্ছেন ? লোকে দেখলে তো ঠাট্টা করবে। ব্রাহ্মণ এই কথায় রেগে গিয়ে তাকে বললেন , বাপু হে তুমি কি অন্ধ না অজ্ঞ? কোনটা ছাগল আর কোনটা কুকুর চেনো না ? তোমাকে আর বাহাদুরি করতে হবে না। কেটে পর তো বাপু। ধূর্ত বললো আহা রাগ করছেন কেন ? আমার কথা বিশ্বাস করছেন না তো ভালো কথা, আপনি যেখানে যাচ্ছিলেন যান।
ব্রাহ্মণ কিছুদূর যাবার পর দ্বিতীয় ধূর্ত তার সামনে এসে বললো, আরে একটি মরা পশুকে নিয়ে কোথায় যাচ্ছেন ? ব্রাহ্মণ রেগে বললেন, ওহে তুমি কি অন্ধ একটা জ্যান্ত পশুকে মরা বলছো ? ধূর্ত বললো রাগ করবেন না , আমি যা দেখছি তাই বলছি। একটা মরা পশুকে জ্যান্ত ভেবে যদি খুশি হন তাহলে আমার কি বলার আছে।
ব্রাহ্মণ মনে মনে ভাবছে আর চলছে -- আচ্ছা সব পাগলের পাল্লায় আজ পড়েছি তো।
এমন সময় তৃতীয় ধূর্ত তার সামনে এসে হো হো করে হাসতে লাগলো। আর হাঁসি থামে না। অনেক কষ্টে হাসি থামিয়ে বললো - আরে আপনি একটা গাধার বাচ্চা কে নিজের কাঁধে তুলে নিয়ে যাচ্ছেন কেন ? ছি ছিঃ লোকে দেখলে কি বললে বলুন তো ? তাড়াতাড়ি কেউ দেখার আগেই ওকে নিজের কাঁধ থেকে নামিয়ে দিন।
ব্রাহ্মণ ভাবলো তাইতো নিশ্চই কিছু একটা গোলমাল হয়েছে তা না হলে একজন না পর পর তিন জন একই কথা বলবে ? তিনি তাড়াতাড়ি ছাগলটিকে কাঁধ থেকে নামিয়ে দিয়ে দ্রুত নিজের বাড়ির দিকে ছুটে পালালেন। ব্রাহ্মণ চলে গেলে তিন ধূর্ত ছাগলটি কেটে ওর মাংস রান্না করে আর খেয়ে আনন্দ করলো।