We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.

২ মাস, ২ সপ্তাহ

২ মাস বয়সী, দ্বিতীয় সপ্তাহ

কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে

যদি আপনার শিশু রাতে ঘুমায় (একটানা ৫ অথবা ৬ ঘণ্টা), তাহলে আপনি ভাগ্যবানের মধ্যে একজন। অধিকাংশ ১০ সপ্তাহ বয়সী শিশুরা মধ্যরাতে জেগে উঠে। আপনি হইত লক্ষ্য করবেন যে, সে দিনের অধিকাংশ সময় জেগে থাকছে- এই বয়সের কিছু শিশুরা ১০ ঘণ্টা পর্যন্ত জেগে থাকতে পারে। একটি আকর্ষণীয় নতঃ আপনার শিশু রাতে ঘুমায় বা দিনে, সে পুরো শৈশবজুড়ে ঐভাবেই থাকে।

কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে

খুব কম মা-বাবা অতি স্বাভাবিক কারণে শিশু জন্মের পরবর্তী কয়েক সপ্তাহ প্রণয়শীল থাকে। যদিও আপনার যৌনমিলনের প্রতি আকর্ষণ, শক্তি কিংবা সময় নেই তবুও আপনি এবং আপনার সঙ্গী এখনও একে অপরকে ভালবাসার উপায় খুঁজে পেতে পারেন।

একে অপরের সাথে কথা বলুন। কথোপকথনের রেখাগুলো সবসময় খুলা রাখুন যাতে আপনার উপর কোন চাপ না পড়ে। মনে রাখবেন যে, আপনাদের উভয়ের মধ্যে পরিবর্তন হতে যাচ্ছে এবং একে অপরের সাথে কথা বলা আপনাদের কাছাকাছি বোধ করাতে সাহায্য করবে।

হাসার সময় খুঁজে বের করুন। যখন আপনার জীবন উলটপালট এবং ক্লান্ত মনে হবে কান্নার চেয়ে আপনার সঙ্গীর সাথে হাসাহাসি করা আরও সহজ। একে অপরের সাথে মজা করুন। যখনই সময় পান কোথাও ঘুরতে যান। একসাথে কোন থিয়েটারে ছবি দেখতে যান যখন আপনার শিশু আপনার কোন আত্মীয় বা শিশুপালকের কাছে থাকে। এমনকি কয়েক ঘণ্টার জন্য বাইরে যাওয়াটা আপনার ব্যাটারি পুরণ করে দিতে পারে। স্পর্শের মাধ্যমে আপনার সঙ্গীকে ভালবাসুন। কেবল সঙ্গম মানেই যৌনতা নই। প্রচুর শক্তি খরচ না করে চুম্বন এবং স্পর্শের মাধ্যমে আপনার সঙ্গীর সাথে অংশ নিতে পারেন। সময় নিন। মনে রাখবেন যে, এমন ক্লান্তিকর সময় চিরস্থায়ী নই।

শিশুর ডাইপারজনিত ফুসকুড়ির দুশ্চিন্তা

শিশুর ফুসকুড়ি বা দাগের প্রধান কারণ হল শিশুর ডাইপার ভেজা থাকা। নবজাতকের প্রায়ই প্রসাব হয় এবং ঘন ঘন অরধতরল মলত্যাগ করে। এমনকি সবচেয়ে বিশোষক ডাইপারগুলোও শিশুর চামড়া আর্দ্র করে রাখে।