We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.

৭ সপ্তাহ বয়সী

৭ সপ্তাহ বয়সী

কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে

আপনার শিশু তার নবজাত চেহারা হারিয়েছে এবং যখন তাকে কুলে নেওয়া হয় তখন তার দৃষ্টিভঙ্গি অনেক সতর্ক থাকে। যখন সে তার পেটে ভার দিয়ে শুয়ে থাকে তখন অল্প সময়ে তার মাথা ও বুক উপরে তুলতে পারে যেন সে তার ছোট ছোট প্রেস-আপ দিচ্ছে। খুব শীঘ্রই সে সামনে থেকে পিছে এবং পিছন থেকে সামনে গড়ানো শিখবে।

সে প্রতিদিন ক্রমাগত আপনার দিকে মনোযোগ দিচ্ছে। যখন আপনি কথা বলেন তখন সে তার আঙ্গুল চুষা কিংবা খাওয়ার মাঝখানেই আপনার দিকে মনোযোগ দিবে। তার সাথে কথা বলার এটিই সুযোগ, আপনিও তার সাথে কথা বলুন তার উচ্চারিত শব্দগুলো অনুকরণ করে। আপনি চারপাশে চলাফেরার সময় কি কি করছেন তা আপনার শিশুকে বর্ণনা করতে পারেন, এটি আপনার শিশুর ভাষার উন্নয়ন উৎসাহিত করবে এবং এতে সে শান্ত থাকে। যখন আপনি আপনার বন্ধুদের সাথে থাকেন তাকেও আপনাদের কথোপকথনে অন্তর্ভুক্ত করুন। সে শীঘ্রই তার বিভিন্ন ধরণের শব্দ উচ্চারণ করতে শুরু করবে।

কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে

এখন আপনার ৪০ দিনের পুনরুত্থানের দিন শেষ, আপনি হইত আপনার শিশুর সাথে বাইরে গিয়ে ভ্রমণ বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন। আপনার শিশুর সাথে কোন পার্কে হাঁটার জন্য যেতে পারেন। যাইহোক, যদি আপনি আপনার আগের আকৃতি ফিরে পেতে পূর্ণাঙ্গ কোন ব্যায়াম প্রোগ্রামের পরিকল্পনা করেন তাহলে আপনার ডাক্তারের সাথে আলোচনা করা বিজ্ঞতার কাজ হবে। যদি আগামী মাসগুলিতে আপনার চাকরি শুরু করার পরিকল্পনা করেন তবে এখনি আপনার সন্তানদের সেবার প্রকৃতির কথা চিন্তা করা ভাল সময়। ভাল ডে-কেয়ার এবং চাকরদের কর্মসংস্থানের সংস্থাগুলোতে দীর্ঘ তালিকা থাকে, তাই আপনি আরো ভালভাবে খুঁজা শুরু করুন। আপনি যদি পরিবারে থেকে থাকেন তাহলে এটি আরও সহজ হবে এবং আত্মীয়স্বজনরা আপনাকে দেখাশোনা করতে পারবে।

আমার শিশুর মাথার আকৃতি সুগঠিত নয় কেন?

জন্মের ঠিক পরে আপনার শিশুর মাথার আকৃতি কদাকার হতে পারে এর কারণ হল শিশু জন্মের সময় মাথার উপর চাপ পড়া।