We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.
চাষি ও মুরগি
চাষি ও মুরগি
এক গ্রামে এক চাষি পরিবার বাস করতো। তাদের একটা সুন্দর মুরগি ছিল। সে রোজ জাদুবলে একটা করে সোনার ডিম পাড়তো। চাষি সেই ডিম বাজারে ভালো দামে বিক্রি করে অনেক টাকা পেতো। এই ভাবে দিন যায়, মাস বছরও চলে গেলো। চাষি পরিবার সোনার ডিম বেচে অনেক টাকার মালিক হয়ে গেলো। ফলে ওদের দুঃখ কষ্ট ঘুচে গেলো। ওরা ভালো বাড়িতে থাকতে লাগলো। ভালো খাবার খেতো ও সুন্দর পোশাক পড়তো। এই ভাবে সুখে শান্তিতে ওদের দিন কাটতে লাগলো।
হটাৎ একদিন রাত্রে চাষির মাথায় একটা দুর্বুদ্ধি ভার করলো। সে ভাবলো "মুরগির পেটে নিশ্চই অনেক সোনার ডিম আছে। ওর পেট কেটে যদি সব ডিমগুলো বের করে বাজারে বিক্রি করা যায় তবে একসঙ্গে অনেক টাকা পাওয়া যাবে। ফলে আমি একদিনেই খুব বড়লোক হয়ে যাবো।"
পরদিন সকাল বেলা একটা বোরো ছুরি দিয়ে চাষি মুরগির পেট কেটে ফেললো। যন্ত্রনায় ছটফট করতে করতে মুরগিটা মোর গেলো। কিন্তু হায়! মুরগির পেট চিরে একটাও ডিম যে পাওয়া গেলো না। চাষির তখন পাগলের মতো অবস্থা। সে কপাল চাপড়ে কাঁদতে লাগলো। কারণ জাদুর মুরগি তো মরে গেছে। এবার থেকে সোনার ডিম আর কোথায় পাবে।
লোভই সকল দুঃখের কারণ