We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.
গুপ্তধন
গুপ্তধন
এক গ্রামে এক কৃষক পরিবার বাস করতো। তাদের তিন সবল ও জোয়ান ছেলে ছিল। কিন্তু তারা খুব অলস প্রকৃতির ছিল, কেবল বৃদ্ধ বাপের কাছে হাত খরচের জন্য টাকা পয়সা চাইতো। কিন্তু টাকা উপার্জন করার জন্য কোনো কাজকর্ম করতে চাইতো না। এইজন্য চাষার মনে খুব দুঃখ ছিল।
একদিন সে ছেলেদের ডেকে বললো, "শোনো বাঁচার, আমি অনেক আগে আমাদের জমিতে কিছু ধনসম্পদ পুঁতে রেখেছিলাম। তোমরা যদি জমি খুঁড়ে এখন সেই গুপ্তধন উদ্ধার করতে পারো তাহলে সেটা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবে।"
ছেলেরা পরদিন ভোর হতে না হতেই সবাই কোদাল নিয়ে জমি কোপাতে বেরিয়ে পড়লো। বেশ কয়েকদিন ধরে তারা তিনজনে জমির একপ্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত কুপিয়ে ফেললো কিন্তু গুপ্তধনের সন্ধান পেলো না।
ছেলেরা তখন ক্লান্ত ও হতাশ হয়ে বাবার কাছে গিয়ে বললো, "আমরা অনেক পরিশ্রম করে জমি কোপালাম কিন্তু কোথাও গুপ্তধন তো পেলাম না।" বৃদ্ধ চাষ তখন ছেলেদের বললো, "ঠিক আছে বাছারা, তোমরা হতাশ হয়ো না। চলো আমরা সবাই মাইল এই জমিতে বীজ বুনি ও ফসল ফলাই।"
তখন সবাই মিলে জমিতে ধানগাছ পুঁতে দিলো। গাল করে কোপানোর ফলে জমি ভালো তৈরী হয়েছিল আর সৌভাগ্যক্রমে সে বছর ভালো বৃষ্টি হওয়ায় ফসল খুব ভালো ফললো। মাঠভর্তি পাকা ধান রোদে ঝলমল করতে লাগলো। তারা তাদের বাবাকে ডেকে নিয়ে এসে মাঠভর্তি সোনালী ধান দেখতে লাগলো।
চাষা তখন ছেলেদের বললো, "এবার কত শস্য ফলেছে দেখেছো। এই হলো আমার গুপ্তধন, যা আমি তোমাদের খুঁজে নিতে বলেছিলাম। এখন তোমরা এই শস্য বাজারে বিক্রি করে সেই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নাও।