We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.

গাধার গান

গাধার গান 


এক গাঁয়ে এক ধোপার একটি ঘাদা ছিল। গাধাটি সারাদিন ধোপার কাপড় বইতো কিন্তু ধোপা ঠিক করে গাধাটিকে খেতে দিতো না। পেট ভোরে না খেলে কি আর বাঁচা যায়। তাই রোজ রাত্রে সবাই ঘুমোলে গাধাটি গিয়ে ক্ষেতের ফসল খেত ও সকাল হবার আগেই চলে আসতো। 


এক শেয়ালও রোজ চুরি করে ফসল খেত। একদিন গাধার সঙ্গে শেয়ালের দেখা হয়ে গেলো। চোরে চোরে বেশ ভাবও হলো। তখন থেকে তারা রোজ একসঙ্গে ফসল খেত। একদিন জ্যোষ্ঠনা রাতে তারা এক কাঁকুড় খেতে 

ঢুকলো। কিছুক্ষণ কচি কাঁকুড় খেয়ে গাধা শেয়ালকে বললো, কি সুন্দর রাত। আমি একটা গান গাই। বোলো কোন রাগে গান গাইবো?


শেয়াল বললো অমন কাজও করো না। এতে আমাদের বিপদ হবে। সকালে তুমি গান গেয়ো, আর 

তোমার গলাটা তেমন ভালো না , অনেক দূরে আওয়াজ যায়। আমরা চোর আমাদের চুপচাপ থাকা উচিত। এখন গানের কথা না ভেবে নিশ্চিন্তে কাঁকুড় খাও। গাধা বললো বন্ধু তুমি বনে থেকে একেবারে বুনো হয়ে গেছো। সংগীতের রস তুমি বোঝো না তাই এমন বলছো। শেয়াল বললো কিন্তু তুমি তো গান জানো না কেবল চেঁচাতে পারো। গাধা বললো , কি আমি গান জানি না ? আর আমার গলা মিষ্টি না ? তাহলে শোনো। 

শেয়াল বললো একটু সবুর করো বন্ধু ,আমি ক্ষেতের বাইরে যাই তারপর যত খুশি গান করো। 


শেয়াল ক্ষেতের বাইরে গিয়ে লুকিয়ে লুকিয়ে সব দেখতে লাগলো। গাধা গান শুরু করলো ও সেই বিকট চিৎকারে চাষির ঘুম ভেঙে গেলো। সে একটা মোটা লাঠি নিয়ে ক্ষেতের দিকে ছুতে এলো। এসে গাধাকে পেয়ে এমন মার মারলো যে গাধা সেখান থেকে আর উঠতে পারলো না।