We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.
কাঁকড়াও উপকারী
কাঁকড়াও উপকারী
কোনো এক স্থানে সঞ্জয় নামে একজন বাশ করতেন। কোনো প্রয়োজনে তাকে অন্য একটি গ্রামে যেতে হয়েছিল। যাওয়ার সময় মা তাকে আশীর্বাদ করে বললেন, একা একা যাওয়া নিরাপদ নয়, আমি এই কাঁকড়াটা ধরে এনেছি, একেই তোমার সঙ্গী হিসেবে দিলাম।
সঞ্জয় বললো, মা কাঁকড়ার মতো একটা ছোট্ট প্রাণী আমার কি উপকার করবে; তাছাড়া আমি ওকে রাখবোই বা কোথায় ?
মা বললেন তুমি একটি হাড়িতে করে তোমার জিনিসের সঙ্গে নিয়ে যায়। অগত্যা সঞ্জয় মার্ কথামতো কাঁকড়াটাকে হারির মধ্যে ঢুকিয়ে সঙ্গে নিয়ে রওনা দিলো। অনেকটা চলার পর সূর্য যখন মাথার ওপর , সঞ্জয় তখন একটি গাছের নিচে চাদর বিছিয়ে শুয়ে পড়লো। কিছুক্ষন পর সঞ্জয় ঘুমিয়ে পড়লো।
হটাৎ গাছের থেকে একটি কেউটে সাপ নেমে আসলো ও হাড়ির মধ্যে খাবার আছে ভেবে যেই না মুখ ঢুকিয়েছে ; অমনি কাঁকড়াটি নিজের দাঁড়া দিয়ে সাপটার গলা চেপে ধরলো। কিছুক্ষণ পরে সাপটি মারা গেলো। সঞ্জয় যখন ঘুম থেকে উঠলো তখন দেখলো পাশে কেউটে সাপ মরে পরে আছে আর কাঁকড়া গুটি গুটি পায়ে পালাচ্ছে। সঞ্জয় বুঝলো মায়ের কথা শুনে ও কতই না ভালো করেছে আর একটি ছোট্ট প্রাণীও কত উপকারে আসতে পারে।