We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.

খরগোশ ও কচ্ছপ

খরগোশ ও কচ্ছপ 


এক বনে এক খরগোশ ও এক কচ্ছপ বাস করতো। দুজনের ভারী ভাব। খরগোশ ধীরে ধীরে চলে বলে খরগোশ সব সময় তাকে ঠাট্টা করতো। 

একদিন কচ্ছপ খরগোশকে বললো, "ভাই খরগোশ, চল আমরা দুজনে একসাথে দৌড়োই।" খরগোশ তো হেসেই অস্থির। সে বললো, "তুমি আমার সাথে কি দৌড়োবে ভাই, তুমি তো হেরে যাবে। আচ্ছা তুমি যখন বলছো, তখন দৌড় শুরু করি।:

খরগোশ দ্রুত দৌড় সীমানার প্রায় কাছে পৌঁছে গেলো। সে ভাবলো, "কচ্ছপ তো অনেক পেছনে আছে। ও আসার আগে আমি একটু বিশ্রাম করে নেই। ওকে দেখতে পেলেই আমি দৌড় সীমানা পেরিয়ে যাবো, তখন ভারী মজা হবে।" এই ভেবে চোখ বুজে গাছের নিচে বসে খরগোশ ঘুমিয়ে পড়লো। 

এদিকে কচ্ছপ ধীরে ধীরে হেঁটে জয়ের সীমানায় পৌঁছে দেখলো তখনো খরগোশ গাছের নিচে ঘুমোচ্ছে।সে তাকে না জানিয়ে অপেক্ষা করতে লাগলো। হটাৎ খরগোশ জেগে উঠে দেখলো বন্ধু কচ্ছপ সীমানা পেরিয়ে চলে গেছে। এবং তার দিকে তাকিয়ে মিটমিট হাসছে। এইভাবে দৌড়ে খরগোশ কচ্ছপের কাছে হেরে গেলো। 

মন দিয়ে ধীরে ধীরে কিছু করলে সফল হওয়া যায়।