We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.

৩৪ মাস বয়সী

৩৪ মাস বয়সী

কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে

শিশুর বয়স বাড়ার সাথে সাথে সে সামাজিকীকরণে আরও আগ্রহ দেখায়। সম্ভবত আপনার শিশু তার খেলার সাথীদের বন্ধু ভাবছে এবং শিখছে সবকিছু ভাগাভাগি করা এবং দেওয়া বন্ধুত্বের অংশ। এসময়ে কল্পনামূলক খেলাগুলো বন্ধ হয়ে যায়। অনেক শিশু যাদের ভাই বোন থাকে না তারা আড়াই বা তিন বছর বয়সের মাঝামাঝি কল্পনামূলক খেলা করতে পছন্দ করে। শিশুর খেলার সাথীরা সে যেসব জিনিস আগে করে নাই সেসবের দায়িত্ব নিতে পারে। কিন্তু অনেকেই ছয় বছর বয়স হতে হতে কল্পনার বন্ধুর উপর আগ্রহ হারিয়ে ফেলে।

কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে

প্রত্যেকেই দুবছর বয়সী শিশুদের অসহ্য বলে গণ্য করে কিন্তু তাঁরা বুঝেন না যে দুবছর বয়সী শিশুরা ঘরের বিভিন্ন কাজে সবাইকে সাহায্য করতে পারে। তারা আপনার প্রশংসা করে, ভালবাসে এবং চারপাশের সবকিছুর অংশীদার হতে চায়। আপনার শিশু আপনাকে টেবিল ঠিক করতে, কাপড় ও খেলনা গুছিয়ে রাখতে সাহায্য করতে পারে এবং এখনি সময় শিশুর কিছু ভাল অভ্যাস গড়ে তুলার সাথে কিছু সাহায্যও পেয়ে যাওয়া। তাকে পুরস্কার হিসেবে চুমু ও আদর দিতে ভুলবেন না।