We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.

১৭ মাস বয়সী

১৭ মাস বয়সী

কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে

তাকে এখন বোঝা সহজ, কারণ সে প্রায়ই একটি দুটি শব্দ সঙ্গে ইশারা ব্যবহার করে। এবং তার ক্রমবর্ধমান স্বাধীনতা অনেক উপায়ে তাকে সাহায্য করছে়। সে নিজের কাপড়চোপড় খুলতে পারে (কাপড় পরতে শেখা অনেক পরের ব্যাপার), তার চুল আঁচড়াতে পারে এবং তার পুতুলকে খাওয়াতে পারে - কিন্তু আপনাকে এখনও দীর্ঘক্ষণ ধরে ওর দাঁত পরিষ্কার করতে হবে। সে রঙ, আকৃতি এবং ধরনের ওপর ভিত্তি করে জিনিস সাজাতে সক্ষম হতে পারে, ফলে ওই খেলনাগুলো জনপ্রিয় হয়ে ওঠে যেগুলো এই দক্ষতাকে উৎসাহ দেয়। এতদিনে যদি "না" তার পছন্দসই শব্দ না হয়ে থাকে, তবে সে এটিকে আক্রোশের সাথে ব্যবহার করা শুরু করবে। সে ধীরে ধীরে দিনেরবেলা একবার ঘুমানোর দিকে এগিয়ে যাচ্ছে, যার অর্থ এটি একটি রূপান্তর কাল যা আপনাদের উভয়ের় উপর কঠিন হতে পারে। দিনের মধ্যে এক ঘন্টার বেশী ঘুম দরকার হলে কিন্তু দ্বিতীয় ঘুমের সময় ঘুমাতে না চাইলে সোফায় তাকে সাথে নিয়ে ঘুমানোর চেষ্টা করুন, দেখুন সে ঘুমিয়ে পড়ে কি না

কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে

এবয়সের শিশুরা খুঁতখুঁতে খাওয়ার জন্য পরিচিত হয়। তাই খাবারের প্রস্তুতি সহজ রাখার মাধ্যমে আপনি  সময় এবং নিজেকে শান্ত রাখতে পারেন কিন্তু প্রতি বেলায় তার প্লেটের খাবারে সকল খাদ্য উপাদানের মোটামুটি ভাল মিশ্রণ উপস্থাপন করার চেষ্টা করুন। যদি আপনি বেশ কিছু স্বাস্থ্যকর বিকল্প প্রস্তাব করেন, তবে সে তার প্রয়োজনের সমস্ত দিক লাভ করবে - যদিও এর অর্থ হতে পারে যে সে দিনের এক সময় তার সবজি খাচ্ছে এবং অন্যসময় প্রধান কোর্সটি। সে যদি কিছুটা কাঁচা সবজি পছন্দ করতে , তাহলে উদাহরণস্বরূপ, ঠাণ্ডা, রান্না করা গাজর খাওয়ানো নিয়ে তার সাথে লড়াই না করে নাশতা হিসেবে এক টুকরো  কাঁচা গাজর দিয়ে দেখতে পারেন