We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.

১০ মাস বয়সী, ২ সপ্তাহ

১০ মাস বয়সী, দ্বিতীয় সপ্তাহ

কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে

এই বয়সে শিশু আত্মবিশ্বাসী হয়ে বসতে পারে এমনকি আসবাবপত্র ধরে হাঁটতে পারে এবং অল্প কিছুক্ষণ কোন সমর্থন ছাড়াই দাঁড়াতে পারে। যখন তাকে হাঁটার অবস্থায় নেওয়া হয় সে হাঁটবে এবং কোন খেলনা হাতে নিতে চেষ্টা করবে যখন সে দাঁড়িয়ে থাকতে পারে।

তার এই স্বাধীনভাবে হাঁটার এটি যাদুর মত প্রথম পদক্ষেপ এবং এটি আপনার জন্যও ব্যায়াম। অনেক শিশুরা নয় ও বার মাসের মাঝামাঝি সময়ে হাঁটা শুরু করে এবং ১৪ বা ১৫ মাস হতে হতে খুব ভাল করে হাঁটতে পারে।

কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে

যখন আপনি ছোট থেকে বড় হয়েছেন তখন আপনার পরিবার ক্রিস্টমাস, দিওয়ালী বা অন্যান্য ধর্মীয় উৎসব পালনের সময় কি করেছে? কিভাবে আপনার জন্মদিন পালন করেছে? পারিবারিক খাবার কি প্রার্থনা দিয়ে শুরু হয়েছে নাকি গ্রীষ্মের ছুটিতে আপনি বিশেষ কিছু করেছেন? একটি নতুন পরিবার গঠন করতে মা-বাবারা তাঁদের পূর্বের জীবনের অনুষ্ঠানগুলোর কথা চিন্তা করে এবং কেমনে তাঁরা নিজেদের মত তা পুনরায় শুরু করতে পারে। যদিও আপনার শিশু এখনও এসব পুরোপুরি বুঝতে পারে না কিন্তু এসব অনুষ্ঠানের পুনরাবৃত্তি পরিবারের সবার নিরাপত্তা, ঐক্য এবং পারিবারিক গর্বের অনুভূতিতে অবদান রাখবে।

আপনি এবং আপনার স্বামী যেসব অনুষ্ঠান ও ঐতিহ্য পালন করেছেন তার মধ্যেই সবকিছু সীমাবদ্ধ রাখতে হবে এমন কোন কথা নেই, বিশেষ করে অন্যান্য পরিবারের থেকে আপনি পরিবারের ঐতিহ্যগুলো বজায় রাখতে। অনুষ্ঠানগুলো পুনরায় নিজের নতুন ধারণায় সাজানো বা পূর্বের ধরণের অনুষ্ঠানকে আরও নতুনত্ব দেওয়া অর্থপূর্ণ কাজ। আপনার পরিবারের সক্রিয়তা বিচার করে কোন অনুষ্ঠান নির্বাচন করুন যেন সবাই উপভুগ করে।

অনুষ্ঠানগুলো ছোট হবে এবং তা বারবার যেন অনুষ্ঠিত হয়, যেমন ঘুমানোর আগে শিশুকে গল্প শুনানো অথবা রাতের খাবারের পরে পোষা কুকুরকে হাঁটতে নিয়ে যাওয়া। অথবা এসব কোন বিশেষ অনুষ্ঠান বা আয়োজনের মাঝে ঘটতে পারে। যখন উৎসব আসে, সতর্ক থাকুন, যদিও আপনার শিশু উৎসবের সব কার্যকলাপ নিয়ে অতি উত্তেজিত বা চিন্তিত হতে পারে, তাই নিশ্চিত করুন যে শিশুর বিরতি ও তাকে শিথিল রাখার জন্য যথেষ্ট সময় প্রয়োজন।

বিভিন্ন আকারের খাবার

শিশুর খাওয়াদাওয়া তার কাছে আকর্ষণীয় করতে বিভিন্ন রঙ ও বিন্যাসের খাবার নির্বাচন করুন। আপনি তাকে ভাপা শাকসবজি যেমন গাজর, আলু বা ফুলকপি ইত্যাদি দিতে পারেন। অন্য খাবার যেমন কোন শাকসবজি মাখা পরটা, কোন ছোট ত্রিভুজ আকারে কর্তন করে বা কোন কাটার ব্যবহার করে বিভিন্ন ধরণের বিন্যাস যেমন গোল, হার্ট, স্টার বা ভালুকের আকার দিয়ে তাকে খাওয়াতে পারেন। সবজির ইদলি, ধোক্লা এবং দোসা শিশুর প্রিয় খাবারে থাকতে পারে। সয়া এবং সবজির পোলাও অন্য একটি খাবার যা শিশুকে দিতে পারেন যেখানে অনেক বিন্যাস ও রঙ থাকে।

বাদাম (গুড়া করে খাওয়ার যোগ্য), মটর, ভুট্টা, আঙ্গুর (অর্ধেক কেটে খাওয়ার যোগ্য), জাম এসব খাবার এড়িয়ে চলুন যতদিন আপনার শিশু প্রাপ্তবয়স্ক না হয় কারণ ছোট বয়সে যেকোনো সময় তা গলায় আটকে যেতে পারে। জাঙ্ক ফুড বা কোমল পানীয় পরিহার করুন যা একটি খারাপ খাদ্যাভ্যাস।