We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.
৯ মাস বয়সী, ৩ সপ্তাহ
৯ মাস বয়সী, তৃতীয় সপ্তাহ
কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে
আপনার শিশু জন্মের পর থেকে যেসব শব্দ শুনে
আসছে তা এখন যাদুর মত তার স্মৃতিতে প্রবাহিত হবে যদিও সে শব্দগুলো ব্যবহার করার
ক্ষমতা এখনও হয় নায়। তার বকবক শব্দগুলো আগের চেয়ে এখন কিছু বোধগম্য হচ্ছে এবং
অনেকটা আসল কথোপকথনের শব্দের মত শোনাচ্ছে। সে ভাবছে সে কিছু আপনাকে বলতে চেষ্টা
করছে তাই আপনিও তার প্রত্যুত্তর দিন।
যদিও এখনও সে আপনার কথার চেয়ে সুর দিয়েই সব
কিছু বুঝে। তার কোন কাজ আপনাকে খুশি করলে সে তা বুঝতে পারে তাই তার প্রশংসা করুন
যেমন “তুমি অনেক চালাক হয়ে উঠছ বা ভাল করছ” ইত্যাদি বলে। আপনি খাওয়ার সময়, রান্না
অথবা পোশাক পরার সময় তার সাথে যত বেশি কথা বলবেন ততই সে তার যোগাযোগ সম্পর্কে
শিখবে। আপনার নয় মাস বয়সী শিশু বিকাশ সম্পর্কে আরও চটকদার তথ্য খুঁজে বের করুন।
কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে
যখন ঘরের অগোছালো অবস্থা আপনাকে অবসাদগ্রস্ত
রাখে তখন এই তিনটি মূল্যবান জিনিস মনে রাখবেনঃ আপনার জীবনযাত্রার মান কমিয়ে নিন।
শিশু জন্মের পূর্বে যেভাবে সব কাজ সাফল্যের সাথে করতে পেরেছেন যেমন পরিষ্কার করা
বা কাপড় ধোয়া তা এখন সম্পন্ন করতে অনেক কঠিন, বিশেষ করে আপনার শিশু যখন তার
খেলনাসহ অন্যান্য জিনিস উলটপালট করে রাখে।
এই বিশৃঙ্খলা কিছুতা সামাল দিতে এবং আপনার
ভাল অনুভূতির জন্য কোন বিশেষ এবং অর্জনযোগ্য কাজের প্রতি মনোযোগ দিন। প্রথমে
প্রয়োজনীয় জিনিসগুলো দেখাশোনা করুন তারপরে ঘরকে নিজের মত করে সাজান যেটা আপনার
কাছে সহজ হয়- যেমন শিশুর কাপড়, খেলনা এবং অন্যান্য জিনিস একই জায়গায় রাখা। পূর্ণ
বা আংশিক সময়ের জন্য কোন সাহায্যকারীকে ভাড়া করুন যাতে আরও সহজ হয়। তারপরে আপনার
সঙ্গীর সাথে ভবিষ্যতের অগোছালো পরিবেশ ঠিক করতে পরিকল্পনা করুন।
এটি অন্যান্য মা-বাবার সাথে আপনার হতাশা
নিয়ে কথা বলতেও সাহায্য করে। তাঁরা সম্ভবত আপনার প্রতি সহানুভূতিশীল হবে এবং
গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিতে পারে (এটি করার উপযুক্ত জায়গা হল আপন সম্প্রদায়)।
অপূর্ণ ঘুমের সাথে মোকাবেলা
পর্যাপ্ত না ঘুমিয়ে ছোট্ট শিশুর যত্ন এবং
অফিসের সকল কাজ পরিচালনা নিশ্চয় আপনাকে চিন্তিত করে তুলছে।