We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.
৯ মাস বয়সী
৯ মাস বয়সী, প্রথম সপ্তাহ
কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে
আপনার শিশু কি এখনও ঠিকভাবে সোজা হয়ে
দাঁড়াতে পারছে? হ্যাঁ? তাহলে দেখুন- এটি তার হাঁটার প্রথম ধাপ। যদিও এই বয়সে
অধিকাংশ শিশু স্থলে থাকতে পছন্দ করে। যদি এমন হয়, তাহলে সে আরও আত্মবিশ্বাসী হয়ে
বসছে এবং সে হামাগুড়ি দেওয়া শুরু করবে ও বসে বসে সব কাজ করবে। তার ভাষার দক্ষতাও
দ্রুত উন্নত হচ্ছে। আরও মনোযোগ দিয়ে সে সব শুনে এবং সব ধীরে ধীরে বুঝতে পারছে- সে
এমনকি সহজ শব্দগুলো ও বাক্যাংশগুলো বুঝা শুরু করছে। তার সাথে সহজভাবে
কথা বলে তাকে অনুপ্রাণিত করুন। শিশুর অন্যদের প্রতি সাড়া দেওয়ার মাধ্যমে তার
ব্যক্তিত্বও স্পষ্ট হয়ে উঠছে এবং আপনি বুঝতে পারবেন সে মিশুক হবে না লাজুক
হবে।
কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে
আপনার শিশু যখন তার নিজের অনেক কিছু করে
বেড়ায় তখন আপনার নিজের প্রয়োজনগুলির উপর নজর দেওয়ার সময়। প্রত্যেক সপ্তাহে কমপক্ষে
আধা ঘণ্টা হলেও নিজের জন্য সময় বের করা নিশ্চিত করুন। কোন বন্ধুর সাথে সাক্ষাৎ
করতে পারেন অথবা কোন ক্যাফেতে বসে বাধা ছাড়াই সংবাদপত্র পড়তে পারেন। অথবা মুক্ত
বাতাস নিতে হাঁটতে যেতে পারেন।
শিশুরা বেড়ে উঠার সময় মা-বাবার অবসরে অল্প
কোন খাবার খাওয়া কঠিন হতে পারে। সুস্থ থাকতে কিছু পরামরশঃ সাথে স্বাস্থ্যকর খাবার
রাখুন। খাবারের থলি গুছানোর সময় পুষ্টিকর এবং সহজে বহনযোগ্য খাবারগুলো নিয়ে রাখুন।
এটি আপনাকে অতিরিক্ত চর্বি, চিনি এবং ব্যয়বহুল খাবার প্রতিহত করতে সাহায্য করবে।
স্বাস্থ্যকর খাবার বানিয়ে সংরক্ষণ করুন। যখন
অতিরিক্ত ক্ষুধার্ত থাকেন তখন আপনি সহজে খেতে পারবেন। কিছু ভাল পছন্দঃ কম চর্বির
সিরিয়াল বার, তাজা ফল, কাঁচা সবজি, দই, চিপস অথবা সালাদ। হিমায়িত বা তাজা ফল, দুধ
এবং দই মিশিয়ে পুষ্টিকর স্মুদি বা শরবত বানিয়ে খান।
ক্যাফেইন এর পরিমাণ কমিয়ে দিন। এটি বিশেষ করে
স্তন্যপানের সময় বেশি গুরুত্বপূর্ণ। শরীরে জলের প্পরিমাণ ঠিক রাখতে প্রচুর জল পান
করুন, অথবা আপনার নিজের পছন্দমত তাজা ফল বা লেবুর শরবত বানিয়ে রাখুন। ভেষজ চা, গরম
বা ঠাণ্ডা এমন অসংখ্য স্বাদের পানীয় পাওয়া যায় যা সংরক্ষণে রাখতে পারেন।