We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.

৮ মাস বয়সী, ৪ সপ্তাহ

৮ মাস বয়সী, চতুর্থ সপ্তাহ

কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে

একবার আপনার শিশু দাঁড়ানো এবং কোন আসবাবপত্রের পাশ দিয়ে ধরে হাঁটা শুরু করলে তাকে জুতা পরানো প্রয়োজন হতে পারে। যতদিন শিশু বাইরে হাঁটাহাঁটি করে না ততদিন পর্যন্ত জুতার দরকার নাই শিশু বিশেষজ্ঞদের মতে। শিশুর পা বাঁকা করে হাঁটা বা হাঁটার সময় তার পা চেপটা দেখানো সাধারণ বিষয়। খালি পায়ে হাঁটা শিশুর পেশী শক্ত করে এবং হাঁটা অনুভব করা তাকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে

আপনার শরীরকে অবহেলায় না রেখে এর চলাচল প্রয়োজন এবং চলাচলে দরকার শক্তিব্যায়ামের উদ্দেশ্যে সময় বের করাই হল প্রধান চালাকি।

বাইরে যান। হাঁটতে চেষ্টা করুন অথবা জগিং করুন। শিশু সাথে থাকলে জগিং এর গাড়ি ব্যবহার করুন। আপনি ব্যায়াম করলে তা শিশুর অনুভূতি অনুভূতি ও বিকাশে প্রভাব ফেলে। শিশুর সাথে কোন ব্যায়াম ক্লাসে যোগ দিন। কিছু স্বাস্থ্য ক্লাব এবং যোগব্যায়ামের কর্মশালা মা-বাবাদের জন্য ক্লাস প্রদান করে। অন্যান্য ক্লাব শিশুর যত্ন প্রদান করে।

ঘরে ব্যায়ামের একটি পরিবেশ গড়ে তুলতে পারেন। ঘরে ব্যায়ামের সরঞ্জাম বা ডিভিডি কিনে ফেলুন এবং শিশু যখন ঘুমায় বা অন্য কাজে থাকে তখন ব্যায়াম করুন। শিশুর সাথে খেলা করুন। তার সাথে নাচুন- আপনার শিশু এটি উপভুগ করবে।

শর্টকাট পদ্ধতি পরিহার করুন। আপনার গন্তব্য স্থানের চেয়ে দূরে গাড়ি পার্ক করুন যেন আপনি আরও বেশি হাঁটতে পারেন। আপনি বাইরে কোথাও শিশুকে ছাড়া থাকলে চলন্ত সিঁড়ি বা লিফট ব্যবহার না করে সাধারণ সিঁড়ি ব্যবহার করুন।

নতুন স্বাদ ও অঙ্গবিন্যাস

কয়েক মাস পরে, সম্ভবত আপনার শিশু নতুন কোন খাবারের স্বাদ পেতে আগ্রহী হয়ে উঠছে এমনকি চামচ দিয়ে ভিন্ন কিছু মুখে নিয়ে স্বাদ নেওয়ার চেষ্টা করছে।

তাকে এতে উৎসাহিত করুনঃ সে নিজেই কত খাবার সে খেতে ও তার ক্ষুধা দূর করতে পারে তার বিচার করবে; তার কোন কিছু নির্বাচনের স্বাধীনতা আরও উন্নত হবে যদি আপনি তাকে এভাবে খেতে দেন। তাকে উজ্জ্বল রঙের খাবার খেতে দিন যেমন গাজর বা বিটরুট, এবং বিভিন্ন আকারের (মটর, ফুলকপি, আলু, নাগেটস)।

জাঙ্কফুড বা অন্যান্য প্রক্রিয়াজাত খাবার থেকে শিশুকে দূরে রাখুন। অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, চকলেট, জুস বা কোমল পানীয় শিশুর দাঁতের ক্ষয় বা অস্বাস্থ্যকর ক্ষুধা বিকাশ করতে পারে।