We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.
৮ মাস বয়সী, ৩ সপ্তাহ
৮ মাস বয়সী, তৃতীয় সপ্তাহ
কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে
আপনার শিশুর দৃষ্টি পূর্বে যা ২০/৪০ ছিল তা
এখন প্রায় প্রাপ্তবয়স্কের মত স্বচ্ছ ও গভীর হয়েছে। যদিও আপনার শিশুর কাছের দৃষ্টি
সবচেয়ে উত্তম কিন্তু দুরের দৃষ্টি কক্ষের লোকজন বা কোন বস্তু দেখার জন্য যথেষ্ট।
কক্ষের অন্য পাশে কোন খেলনা দেখলে সে তা হাতে নিতে এগিয়ে যেতে পারে। এবং তার চোখের
রঙও চূড়ান্ত রঙ পাওয়ার কাছাকাছি, পরে এই পরিবর্তনটি লক্ষ্য করবেন।
কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে
যখন শিশু অনেক চলনশীল, তাকে নির্দিষ্ট
স্থানে রাখা মুশকিল হতে পারে। যখন আপনি হতাশ ও ক্লান্ত হয়ে পড়বেন হাঁটু পেতে বসে
জোরপূর্বক নিজে শ্বাস-প্রশ্বাস নিন।
আপনি অনেক বেশি ক্লান্ত থাকলে শিশুকে কোন
আবদ্ধ খেলার স্থানে রাখুন কিছু সময়ের জন্য। এটি একটি ভাল ধারণা যদি শিশু ক্রমাগত
কান্না করে- আপনার শিশু নিরাপদ যখন আপনি শান্ত থাকবেন। যদি সে রাতে কান্না করতে
শুরু করে তাহলে তাকে দেখতে যাওয়ার আগে নিজে শান্ত হওন। কিছুক্ষণ গভীর শ্বাস নিয়ে
বা দশ পর্যন্ত গণনা করা খারাপ দিনে ভারসাম্য বজায় রাখার ভাল উপায়। নবজাতকের সময়ও
এই পদ্ধতি অনুসরণ করতে পারেনঃ যখন শিশু ঘুমায়, একবার কোন একটি সময়ে ঘুমাতে চেষ্টা
করুন। এবং অবশ্যই যখন অবস্থা কঠিন হয়ে দাঁড়ায় আপনার সঙ্গীর সাহায্য নিন, তবে
নিয়মিত বিরতি সহকারে।
শিশুকে খাবার খাওয়ানোর জন্য তাকে বিক্ষিপ্ত করা কি ঠিক?
কিছু মা-বাবা শিশুকে খাবারের জন্য ও তার মনোযোগের
জন্য তাকে বিক্ষিপ্ত করে। শিশুর পিছনে মায়েদের খাবারের বাটি নিয়ে দৌড়া পার্কের
একটি সাধারণ দৃশ্য। এভাবে আপনার শিশু ভাল খাদ্যাভ্যাস শিখতে পারবে না। খাবারের
সময়টা একটি সামাজিক অনুষ্ঠানের মত। একসাথে টেবিলে বসে, কথা বলে তাকে নিশ্চিন্তে
খাওয়ানোর সময় নিন। টিভি বন্ধ রাখুন। এভাবে আপনার শিশু ভাল খাওয়ার পাশাপাশি সামাজিক
হতেও শিখবে। শিশুদের জন্য টিভি ভাল না খারাপ তা অবস্থার উপর নির্ভর করে।