We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.

৩ সপ্তাহ বয়সী

৩ সপ্তাহ বয়সী

কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে

আপনার শিশুর বয়স ইতোমধ্যে ১ মাস হয়ে গেছে! কিভাবে ঘটলো? বাড়ার সাথে সময়ও চলে যাচ্ছে। এই সপ্তাহের শেষে, আপনার শিশু সম্ভবত পেটের উপর শুয়ে থাকতে এবং মাথা উপরে তুলতে শিখে গেছে। সে পাশাপাশি তার মাথা নড়াচড়া করতেও সক্ষম হবে। তার হাতপায়ের নড়াচড়া আগের মত নেই, সে তার পেশী নিয়ন্ত্রণ করতে শিখছে এবং সে শীঘ্রই আরও নড়াচড়াই উন্নত হয়ে উঠবে। যদিও আপনি এখনও নিশ্চিত নন যে, আপনার শিশুর খাওয়া ও ঘুমের ধরণগুলি ঠিকমত গরে উঠছে কিনা। আপাতত আরও ১ মাস তার পরিবর্তন লক্ষ্য করুন। আপনার শিশু গাঢ় লাইন বা আকারের জিনিস পছন্দ করে। তার বিছানা বা দোলনার উপর রঙিন কোন খেলনা ঝুলিয়ে দিন সে যেন তাকাতে পারে এবং খেলতে পারে।

কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে

কোন মন্দ শব্দ নই, আপনার অবস্থা বর্ণনা করার জন্য একটিই শব্দ তা হলঃ ক্লান্ত। যদি এটি কোন সান্ত্বনা হয়, সেই সময়ের শুরু থেকে প্রত্যেক নতুন মাতাপিতার ঘুমের ঘাটতি একটি পরিচিত দুর্দশা। তাহলে আপনি কি করতে পারেন? আপনার শিশু যখন ঘুমায় তাহলে আপনিও ঘুমাতে চেষ্টা করুন। এটিই মূল সময় চোখ বন্ধ করে কিছুক্ষন ঘুমানোর। আপনার এই ক্লান্তি ধীরে ধীরে শেষ হবে। যদি আপনি আরও আশ্বস্ত হতে চান তাহলে বয়স্ক শিশুর মা-বাবাদের সাথে কথা বলুন এবং আপনি চাইলে সুসাস্থের ঘুমের অভ্যাসগুলি আয়ত্ত করতে পারেন – হ্যাঁ, এমনকি এই বয়সে! শিশুদের ঘুমের কারন এবং বাকি বিষয়গুলো জানা আপনার শিশুর জন্য ভাল রুটিন করতে সাহায্য করবে। এই বিষয়টি আপনার বিশ্বাস করতে কঠিন হলেও আপনার শিশু যতই বেড়ে উঠবে তা আপনি বুঝতে পারবেন। শিশুর ঘুমের ধরণগুলো আরও নিয়মিত হতে শুরু করবে। শুধু মনে রাখবেন যে, কিছু শিশুর বেশি কিংবা কম ঘুমের দরকার হয়। শুভকামনা।

আপনার শিশুকে জড়িয়ে শান্তভাবে ঘুমানোর জন্য কোন জড়িয়ে রাখার কাপর কিংবা স্লিং কেনার কথা বিবেচনা করুন। আপনার স্বামীও শিশুকে আরামে ঘুমাতে সাহায্য করতে পারে।

কিভাবে আপনার শিশুর অঙ্গমর্দন করবেন

অঙ্গমর্দন একটি শিশুকে শান্ত রাখতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। গরম গ্রীষ্মের মাসগুলিতে, অঙ্গমর্দনের সময় কোন তেল এড়িয়ে চলা নিরাপদ কারন এতে করে শিশুর শরীরে ঘামাচি বা অন্য কোন চর্মরোগ দেখা দিতে পারে যদি ভালভাবে ধুয়ে ফেলা না হয়। যাইহোক, যদি আপনি আপনার শিশুকে গ্রীষ্মকালে অঙ্গমর্দন চালিয়ে যেতে চান তাহলে জলপাই তেল বা নারিকেল তেল ব্যবহার করতে পারেন জা ঐতিহ্যগতভাবে শীতল তেল হিসেবে অভিহিত।

শীতকালে, উষ্ণ তেল ব্যবহার করুন যেমন সরিষা তেল, এটি আপনার শিশু কে ঠাণ্ডা থেকে রক্ষা করবে।