We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.
৫ মাস বয়সী, ৩ সপ্তাহ
৫ মাস বয়সী, তৃতীয় সপ্তাহ
কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে
আপনার শিশু যেকোনো ছোট বস্তুর চলাচল ও
গতিবিধির উপর নজর রাখতে শিখছে। এই মুহূর্তে, সে শুধুমাত্র কোন জিনিসের ছোট অংশ
দেখে চিনতে সক্ষম হচ্ছে, যেমন কোন আসনের নিচে লুকায়িত খেলনা সে খেয়াল করছে। পরের
মাসগুলোতে যে লুকোচুরি খেলবেন এটি হল তার ভিত্তি।
সে নিজে নিজে যেকোনো জিনিসের পিছনে ছুটতে
পারে। আপনার শিশু যেকোনো জিনিসের কাছে পৌঁছাতে পারবে যেমন ছোট কোন বস্তু তার
টেবিলে রাখা হলে সে এক্তির পর আরেকটি ধরতে চেষ্টা করবে।
কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে
শিশুর কোন তত্ত্বাবধায়ক বা যত্নকারী রাখা
একটি বড় সিদ্ধান্ত। বিশেষ করে বিশ্বস্ত কোন যত্নকারী পাওয়া অনেক কঠিন যদি পরিবার
বা পরিচিতদের মধ্যে খুঁজে পাওয়া না যায়। বন্ধু ও প্রতিবেশীর সাহায্য নিয়ে প্রার্থী
খুঁজা দুর্দান্ত উপায়।
শিশু যত্নের অভিজ্ঞতা, বয়স এবং জ্ঞান হল ভাল
কোন যত্নকারী খুঁজার বিবেচ্য বিষয় যা অনেক গুরুত্বপূর্ণ। রেফারেন্সের জন্য কারো
কাছে কাছে সাহায্য চাওয়া যেতে পারে অতঃপর যত্নকারীর ব্যক্তিত্ব, চরিত্র ও যোগ্যতা
পরীক্ষার জন্য আপনি তাঁর সাথে দেখা করতে পারেন এবং পর্যবেক্ষণ করুন যে সে শিশুরর
সাথে কেমনে মিশছে।
ঘরে শিশুর নিরাপত্তা
আপনি জানার আগেই আপনার শিশু ঘরের কোণায়
কোণায় বিচরণ করছে। এখনি সময়, যখন শিশু ঘরের খুঁটিনাটি জিনিসপত্র ধরতে চায়, কিভাবে
সবকিছু থেকে আপনার শিশুকে নিরাপদ রাখবেন এ নিয়ে আমরা সহযোগিতা করব।
ঘরের যেকোনো যায়গায় খোলা বৈদ্যুতিক সকেট বা
তার আপনার শিশুর জন্য অনেক বিপজ্জনক। প্লাস্টিকের আবরণ দিয়ে ঢাকা কোন তার বা সকেট
আরও নিরাপদে রাখতে নিরাপত্তা গার্ড ব্যবহার করুন যেন কিছুই আপনার শিশু আঙ্গুল দিয়ে
স্পর্শ করতে না পারে।
কোন বালতি বা ড্রামে সংরক্ষণ করা পানি
ভালভাবে ঢাকনা দিয়ে রাখুন। বৈদ্যুতিক সকল যন্ত্রপাতি যেমন ইস্ত্রি, কেতলি ইত্যাদি
সকল জিনিসের প্লাগ খুলে রাখুন এবং যথাসম্ভব শিশুর নাগালের বাইরে রাখুন।
আপনার সকল প্রিয় গ্লাস, অলংকৃত জিনিসপত্র, ছোট
স্ফটিক, সাজগোজের জিনিসপত্র শিশুর নাগালের বাইরে রাখুন যেন শিশুর স্পর্শে তা বেঙে
না যায়। শিশু যখন আরও বড় হবে তখন জিনিসগুলো বের করএ রাখতে পারেন।