We have not detected your mobile number. This may happen when you are using WIFI connection.
৩ মাস বয়সী, ৪ সপ্তাহ
৩ মাস বয়সী, চতুর্থ সপ্তাহ
কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে
যখন আপনি আপনার শিশুকে পেটের উপর শুইয়ে দেন,
তখন সে সহায়তা পাওয়ার জন্য তার হাত, মাথা এবং কাঁধ উপরে তুলার চেষ্টা করে। এই ছোট
ছোট পুশ-আপ গুলো তার পেশী শক্ত করতে সাহায্য করে। এমনকি সে পিছন থেকে সামনে ঘুরে
পড়লে নিজে নিজেই অবাক হবে। আপনিও তার সাথে খেলে তাকে উৎসাহিত করতে পারেন। যদি সে
এতে আগ্রহী হয় তাহলে কোন খেলনা নিয়ে তার সামনে দিতে পারেন। তার চেষ্টা ও হাসিতে
করতালি দিন। তার নতুন দক্ষতা ভীতিকর হতে পারে তাই আপনার আশ্বাসের প্রয়োজন।
কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে
আপনার শিশুর প্রাথমিক দেখাশুনায় থাকলে, সে
যখন কান্নাকাটি শুরু করে তা আপনার কাছে বিক্ষিপ্ত মনে হতে পারে। কিন্তু আপনার
স্বামীকে শিশু পরিচর্যার সুযোগ দেওয়া একটি ভাল ধারণা। এটি শুধুমাত্র আপনাকে বিরতিই
দিবে না বরং আপনার স্বামীরও আত্মবিশ্বাস বাড়বে ও বন্ধন শক্ত করতে সাহায্য করবে।
আপনার স্বামীকে বিভিন্ন উপায় অবলম্বন করতে উৎসাহিত করতে পারেন কিন্তু আপনার স্বামী
ও শিশুকে আলাদা কোন কক্ষে রেখে আসলে তিনি নিজে নিজেই সব আয়ত্ত করে নিবেন। শিশুর কি
কি দরকার তা আপনার স্বামীকে স্মরণ করিয়ে দিন (ডাইপার পরিবর্তন, খাওয়ানো ইত্যাদি)
এবং প্রথমে ঐসব পূর্ণ করতে বলুন। যদি শিশু কান্নাকাটি করতে থাকে, তিনি শিশুকে কোলে
নিয়ে, অঙ্গমর্দন করে শান্ত করতে পারেন। এতে শিশুরা ধীরে এবং কোমল গতিতে শান্ত হয়
যা মা-বাবা সহজেই বুঝে উঠতে পারে। শিশুর সামনে নেচে, গান গেয়ে বা শিশুকে ঝুলিয়ে
খেলা করা যেতে পারে। শিশুর মনোযোগের পরিবর্তন করা জনপ্রিয় একটি উপায়। আপনার স্বামী
শিশুর সাথে মজার শব্দ করে ও গান গেয়ে বিনোদনের চেষ্টা করতে পারে।
আপনার শিশুর চেপটা মাথা নিয়ে কি অনেক চিন্তিত?
বড়দের উপদেশ অনুযায়ী মা-বাবারা তাঁদের শিশুকে পাশাপাশি
শুইয়ে ঘুম পাড়াতে চায় শিশুর মাথার আকৃতি ঠিক রাখার জন্য। যাইহোক, ঝুঁকি এড়াতে একটি
সুস্থ শিশুকে তার পিঠে শুইয়ে দেওয়া উৎকৃষ্ট নিয়ম।